৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন. বিএনপি ৩০ তারিখ আবারও কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। সেদিন আপনারা লাল-সবুজ পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন সমাবেশ করবেন। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নির্বাচনের খেলা শেষ, এখন খেলা হবে রাজনীতির […]