ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন নামে এক অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয়েছে। আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভারতীয় গণমাধ্যমেও তার মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান আব্দুর রউফ। অবশ্য কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে— নিউটাউনে ‘খুন’ বাংলাদেশের সাংসদ। […]