বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের নেতাদের কথায় স্পষ্ট, দলটির ক্ষমতার উৎস জনগণ নয় বরং ভারত সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটের আশা করে না। জনগণের ভোটের প্রতি তাদের আস্থা নেই। ভারত সরকারের ক্ষমতার জোরে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে, যা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী। সংবাদ সম্মেলনে […]