সকাল থেকে ঢাকার অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পাচ্ছিলেন না অনেক গ্রাহক। এতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়নি। অনেকে ইন্টারনেট পাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, নেট সবারই আছে। আমরা বন্ধ করবো কেন? মন্ত্রী মহোদয় তো আগেই জানিয়েছেন ইন্টারনেট ঠিক হয়েছে। এদিকে বাসাবাড়িতে ব্রডব্যান্ডের লাইনের বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক […]