বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রবিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালন করা হবে। এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কাস্টমস ডেলিভারিং অন ইটস কমিটমেন্ট টু ইফিসিয়েন্সি, সিকিউরিটি এন্ড প্রসপারিটি’। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণী দিয়েছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উপলক্ষে দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিটরিয়ামে আজ রবিবার সকালে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম […]