রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং এলাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমরা ২৭ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন চালানো বন্ধ রাখব। ট্রেন চালানো বন্ধের বিষয় […]