ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের করা আইনেই তাদের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার বেলা ১১টায় পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। রাকিব বলেন, ‘বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমান নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগই তৈরি […]