বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক ও আধুনিক খাতে পরিণত করার ওপর জোরালো আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিকাজে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। ফলে মাঠে কাজ করার জন্য কৃষিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ঘাটতিতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে আধুনিক সংরক্ষণ প্রযুক্তির উন্নয়ন, […]