রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন অনুভূত হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও উঁচু দালান থেকে বাইরে বের হয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূম্পিকম্পে বাংলাদেশের পাশাপাশি ভুটান, ভারত, নেপাল ও চীনেও কম্পন হয়েছে।
পূর্বকোণ/পারভেজ

















