চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

মহেশখালীর দুর্গম পাহাড় থেকে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

মহেশখালীর দুর্গম পাহাড় থেকে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

৭ জুন, ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরের জেলগেইট এলাকা থেকে অপহৃত চার বছরের শিশু আলভী হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল অভিযুক্ত রুপবানু নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। আটক রুপবানু কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা।

 

আজ রবিবার (৭ জুন) বিকেলে বড় মহেশখালীর দেবাঙ্গপাড়ার পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণকারীরা শিশুটিকে মহেশখালীতে লুকিয়ে রেখেছে এবং তার মায়ের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযানে শিশু আলভীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট