চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে দরজা ভেঙে ডাকাতি, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে দরজা ভেঙে ডাকাতি, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া সংবাদাদাতা

৭ জুন, ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ি থেকে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। ডাকাতির খবরে স্থানীয়রা এগিয়ে আসলে পালানোর সময় রকিবুল ইসলাম রকি নামে একজনকে আটক করে জনতা।

 

শনিবার (৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ১৫-১৬ জনের একটি ডাকাত দল আব্দুল কুদ্দুস মাস্টারের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে । ডাকাতরা বাড়ির মালিক আব্দুল কুদ্দুস, তার স্ত্রী ও মেয়েকে মারধর করে ঘরের বিভিন্ন জায়গায় জিম্মি করে রাখে। এ সময় তারা ঘর থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

 

এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আবদুল কুদ্দুস দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ৯-১০ জনকে আসামি করে একটি মামলা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, আটক রকিকে ডাকাতির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তবে এখন পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট