রাজধানীর পুরান ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক কুপিয়ে দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন। এর আগে সোমবার সকালে এই মামলার আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ মামলায় ২০১৪ সালের ১৮ […]