বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর পরিচয় যাচাইয়ের কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক-সমর্থিত সরকার। দেশটি জানিয়েছে, এসব রোহিঙ্গা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যেরই বাসিন্দা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী সংকট নবম বছরে পদার্পণের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতিটি এল। ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা চৌকিতে একটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। এর জের ধরে মিয়ানমার সেনাবাহিনী দমন-পীড়ন শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় […]