রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি আজ (রবিবার) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন। সেদিন কার্যতালিকায় সোহেল রানার আপিল […]