মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলে সপ্তাহে ৪৯টি ফ্লাইট থেকে বেড়ে ৮৪টি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ ও সৌদি আরব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সৌদির মধ্যে বিমান চলাচল সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমানে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে […]