চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়। ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত । ২০১৯ সাল থেকে ধাপে ধাপে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পর্দার নায়িকা পূজা চেরির গ্ল্যামারের আড়ালে বাবার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা প্রতারণার গুরুতর অভিযোগ । সিনেমা প্রযোজনা ও ব্যবসার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ […]