তীব্র গরমে পুড়ছে সারা দেশ। মরার ওপর খাঁড়ার ঘাঁ হয়ে এসেছে লোডশেডিং। শেষ কিছু দিনে লোডশেডিং বেড়ে যাওয়ার ফলে দুর্ভোগে চরমে উঠেছে। শিল্প উৎপাদন, কৃষি উৎপাদনসহ নানা খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। সে কারণে এখন প্রশ্ন উঠছে, এই লোডশেডিং কত দিন চলবে? লোডশেডিংয়ের মাত্রা শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ আবারো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁশখালির এসএস […]