চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর একটি পিকআপ পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরও চারজন সদস্য গুরতর আহত হয়েছেন।

 

নিহত ও আহত এবং কীভাবে দুর্ঘটনা ঘটলো তা পরে জানানো হবে বলেও জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট