দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শয্যা সংকটের কারণ দেখিয়ে কোনও রোগীকে অন্য জায়গায় পাঠানো যাবে না বলে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল জারি করা এ নির্দেশনার বিষয়টি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে দ্রুত এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনায় […]