দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই উত্তাপ চলছে দেশের রাজনীতির অঙ্গনে। বিএনপিসহ বিরোধীদলগুলো একদফা দাবিতে মাঠে নামলেও সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করতে অনড় অবস্থানে সরকার। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মাঠের লড়াইয়ের পাশাপাশি সমানে বাকযুদ্ধও চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান গত শনিবার একটি অনুষ্ঠানে বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন- ‘নভেম্বরে প্রথমার্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।’ এদিকে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই দেশের […]