চট্টগ্রাম শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। তবে এ ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। পূর্বকোণ/এএইচ

১২ এপ্রিল, ২০২৬ ১২:২৮

১২ এপ্রিল, ২০২৬ ১১:৫৭