বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণিটিকে নেওয়া হচ্ছে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। বুধবার (৩ জুন) বেলা ১২টায় কুমিরকে দিঘি থেকে ধরা হয় বলে জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। পরে কুমিরকে গাড়িতে তুলে খুলনায় রওনা হয় বন বিভাগ। এর আগে সোমবার রাতে এ কুমিরের আক্রমণে প্রাণ হারায় আট বছর বয়সী ফাতেমা। শিশুটি দিঘির মহিলা ঘাটে গোসল বা হাতমুখ ধুতে নেমেছিল, তখন কুমিরটি তার উপর আক্রমণ […]