আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। ২০০০ সালের পুরনো আইন রহিত করে পাস হওয়া এই নতুন আইনের ফলে এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা আগের তুলনায় দ্বিগুণ অর্থ বীমা সুরক্ষা হিসেবে পাবেন। বিলের প্রধান আকর্ষণ হলো আমানত বীমার সীমা বৃদ্ধি। বর্তমানে […]