দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হলেও এখনও হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, দেশে গত কিছুদিন যাবৎ আবারও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার […]