সনাতন পদ্ধতির সোনা-রুপার অলংকার তৈরি ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া সংগঠনটি সোনা কেনাবেচায় বেশ কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ক্যাডমিয়াম পদ্ধতিতে শুধু ১৮, ২১, ২২ ও ২৪ ক্যারেটের অলংকার তৈরি ও বিক্রি করা যাবে। এছাড়া সনাতন পদ্ধতির সোনা-রুপার অলংকার শুধু ক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে জুয়েলারি প্রতিষ্ঠান। জুয়েলার্স সমিতি আরও জানিয়েছে, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অলংকারের ক্ষেত্রে হলমার্ক করা বাধ্যতামূলক। এই হলমার্কের অলংকারে ব্যবহৃত সোনার গুণগত মান সম্পর্কে তথ্য থাকবে, যা লেজার মেশিন দিয়ে অলংকারের […]