১৮ শ্রমিকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলায় সমন জারি করেছেন আদালত। ১৬ অক্টোবরে মধ্যে এ সমনের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ শ্রমিক ঢাকার শ্রম আদালতে এ মামলা দায়ের করেন। পরে শুনানি শেষে আদালত সমন জারি আদেশ দেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও সমনের নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের […]