ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের আঘাতে ইসরায়েল ‘প্রায় ধ্বংস’ হয়ে যাচ্ছিল। তার মতে, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই অর্জন করতে পারেনি’। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভাষণের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়—ইসরায়েলের সঙ্গে ‘১২ দিনের যুদ্ধে’ ইরানের ‘বিজয়’কে স্বাগত জানিয়েছেন খামেনি। খামেনি আরও বলেন, ‘আমি মহান ইরানি জাতিকে অভিনন্দন জানাতে চাই… ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের বিজয়ের জন্য।’ যুদ্ধবিরতি শুরুর পর এই প্রথমবারের মতো বক্তব্য দিলেন খামেনি। ইরান এই যুদ্ধের […]