সোমালিয়ার পূর্ব উপকূলে এক মাছধরা ট্রলারের ১৯ পাকিস্তানি নাবিককে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সোমবার (২৯ জানুয়ারি) তাদের উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভারতের নৌবাহিনী জানিয়েছে, জলদস্যুরা ওই ট্রলারটি ছিনতাই করে নাবিকদের অপহরণ করেছিল। এটি ৩৬ ঘণ্টার মধ্যে এই যুদ্ধজাহাজটির দ্বিতীয় জলসদ্যুবিরোধী অভিযান ছিল। ইরানের পতাকাবাহী মাছ ধরার ট্রলার এফভি নাঈমীতে করে আরব সাগরে মাছ ধরছিল ১৯ পাকিস্তানি নাবিক। ১১ জন সশস্ত্র জলদস্যু তাদের ট্রলারটিতে উঠে সবাইকে জিম্মি করে। এরই এক পর্যায়ে আইএনএস সুমিত্রা […]