দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীৎ দিপকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানায়, কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাড়ি থেকে আটক করা হয় দিপকেকে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার আটক হলেন দিপ।
শুক্রবার বিকাল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দিপকে। কিন্তু তার আগেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা প্রধানর দিল্লির আবাসন ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।
পূর্বকোণ/রানা/পারভেজ


















