যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। শনিবার সকালের দিকে সিনেটে এক ভোটাভুটিতে দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল পদে সংখ্যাগরিষ্ঠ সিনেটরের ভোট পেয়েছেন টড ব্লাঞ্চ। রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দেশটির বিচার বিভাগকে ইচ্ছেমাফিক পরিচালনা করার চেষ্টা চালিয়ে আসছেন। নিজের ব্যক্তিগত সহকারী দেশটির বিচারবিভাগের সর্বোচ্চ পদে আসীনের মাধ্যমে সেই প্রচেষ্টা সুসংহত করলেন তিনি। দেশটির সংবাদমাধ্যম সিএনএন বলছে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ৫০-৪৯ ভোটের ব্যবধানে ব্লাঞ্চের মনোনয়ন […]