চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালালো ইসরায়েল

ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ

গাজার পশ্চিম তীরের ফিলিস্তিনি খ্রিস্টান গ্রাম তাইবেহতে সফররত ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের ইউরোপীয় কূটনীতিকদের একটি দলের ওপর মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
কূটনীতিকদের ওপর এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ- নোয়েল বারো দায়ী। বসতি স্থাপনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি ব্যাখ্যা দাবি করেছে।
 
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই সহিংসতাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার ভয়াবহতাকে কিছুটা খাটো করে দেখার চেষ্টা করেছেন এবং হামলার উপযুক্ত প্রমাণ চেয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়েছেন।
 
এর আগের দিন জলপাই আহরণের সময় ওয়াশিংটন পোস্টের প্রবীণ সাংবাদিক হেইডি লেভিন বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে হাসপাতালে অস্ত্রোপচারের মুখোমুখি হন। ফিলিস্তিনের উপ-রাষ্ট্রপতি হুসেইন আল-শেখ এই ঘটনাগুলোকে ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনের সন্ত্রাসের একটি ছোট রূপ হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানিয়েছেন।
 
 
সূত্র: সিএনএন
 
 
পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট