অন্ধকারে ডুবে আছে যুদ্ধবিধ্বস্ত গাজা। রাতের আঁধারে আলোর দেখা নেই। প্রচণ্ড গরমে পাখার বাতাস নেই। হাসপাতালের সরঞ্জামগুলোও বিদ্যুতের অভাবে অচল। গাজার এমন দুর্দিনে মৌলিক কিছু সরঞ্জাম দিয়ে বিদ্যুৎ তৈরি করল ফিলিস্তিনি এক কিশোর। নাম হাসসাম আল-আত্তা (১৫)। এমন অভিনব কাজে মুখে মুখে এখন হাসসামের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এলাকায় ইতোমধ্যেই ‘গাজার নিউটন’ হিসাবেও উপাধি পেয়েছে সে। আলজাজিরা। ৭ অক্টোবর থেকে ইসরাইলি ভয়াবহ হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গাজা। বেশির ভাগ আবাসিক ভবনই মাটির সঙ্গে মিশে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে […]