আগামী ৯ আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। এদিন নেতাদের জন্য সৌজন্য নৈশভোজের আয়োজন করেন শেহবাজ। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নৈশভোজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদীয় নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। এছাড়া বৈঠকে অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন তিনি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন। সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার […]