ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও বাণিজ্যিক সহায়তা প্রদানের অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ বিভাগ। শুক্রবার (৩১ জুলাই) ওয়াশিংটন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত আইআরজিসির হয়ে অস্ত্র ও কর্মী পরিবহনের অভিযোগে অভিযুক্ত মাহান এয়ারের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জে হিলোটিন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন […]