নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জেরে নরওয়ের ওপর নিজের মারাত্মক অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসংবেদনশীল ভাষায় নরওয়েকে একটি ‘জঘন্য ও অকার্যকর দেশ’ হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি সেদেশের কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আর স্থান দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে রবিবার মিশিগানের পোর্ট হিউরনে এক রাজনৈতিক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব বিতর্কিত কথা বলেন ট্রাম্প। বক্তব্যকালে ফ্রান্সে সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য অভিবাসীদের দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, তিনি অন্যান্য দেশের নাগরিকদের অভিবাসনপ্রার্থী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত থাকলেও নরওয়ের কাউকেই যুক্তরাষ্ট্রে দেখতে চান না।
ট্রাম্প তার ক্ষোভের কারণ ব্যাখ্যা করে বলেন, নরওয়ের রাজধানী অসলোভিত্তিক নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই তিনি নরওয়ে এবং সেদেশের নাগরিকদের থেকে দূরত্ব বজায় রাখতে চান। এর আগে চলতি মাসের শুরুর দিকেও নিজেকে নোবেল না দেওয়াকে নরওয়ের জন্য একটি ‘মুছে না যাওয়ার মতো কলঙ্ক’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
পূর্বকোণ/রানা



















