ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, আগামী ছয় মাসের মধ্যে তারা ভারতের নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত এক সভায় অমিত শাহ এ কথা বলেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি। […]