হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই চ্যানেলটি এখন উন্মুক্ত রয়েছে। ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘খুবই মৃদু’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা চায় না আমরা তাদের ওপর আবার হামলা করি। পুরো বিষয়টাই এটাই। বাকি কিছু গুরুত্বপূর্ণ নয়। এর আগে রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানান, হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌপথগুলো ইরানের সমুদ্র মাইন থেকে মুক্ত রয়েছে। তিনি এটিকে একটি ‘বড় […]