নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর বিদুরে একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের আশঙ্কা, বাড়িটিতে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। বন্যার সময় বাড়িটির ভেতরে আটকা পড়েন এসব মানুষ। পরে বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। সোমবার (৩১ আগস্ট) বাড়িটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানান, মঙ্গলবার ওই বাড়িতে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। তার ধারণা, সেখানে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। স্থানীয় পৌরসভার […]