চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে গত বুধবার হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় নগরীর কোতয়ালী থানায় বিএনপি’র মামলা গ্রহণ করেনি কোতোয়ালী থানা। এমন অভিযোগ করে বিএনপি থেকে বলা হয়েছে সাবেক পিপি এডভোকেট আবদুস সাত্তারের নেতৃত্বে ২০/২৫ জন আইনজীবী বিকালে কোতোয়ালি থানায় যান। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার ঘটনার পরও পুলিশ নেয়নি। তাই তারা আদালতে যাবেন। এডভোকেট আবদুস সাত্তার পূর্বকোণকে জানান, গতকাল বিকাল ৪টার দিকে তারা কোতোয়ালী থানায় যান। তারা প্রথমে ডিউটি অফিসারের কাছে মামলার আবেদনের কপি জমা […]