অবশেষে স্বপ্নদুয়ার খুলতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ শনিবার সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি আনোয়ারা প্রান্তে এসে জনসভায় যোগ দেবেন। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশে নির্মিত প্রথম টানেল। কর্ণফুলী নদীর উভয় পাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তোলার লক্ষ্যেই টানেলটি নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, স্বপ্নের টানেল নির্মাণের মধ্য দিয়ে […]