শুক্রবার রাতে আবারও থেমে গেছে উত্তরাখণ্ডে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ। অগার নামে যে খনন যন্ত্র দিয়ে এই উদ্ধার কাজ চালানো হচ্ছিল সেই যন্ত্রে যান্ত্রিক ত্রুটির কারণে কাজ বন্ধ করতে হয়। এর আগেও খননযন্ত্র গরম হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন উদ্ধারকাজ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। জানা যায়, যন্ত্রটি যে উঁচু জায়গার উপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতেও নাকি আবার ফাটল দেখা দিয়েছে যার কারণে থমকে যায় উদ্ধার কাজ। খবর এনডিটিভি। উদ্ধারকারীদের দাবি, ৫৭ মিটার ধসের বাধা সরাতে […]