চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কাদের বেডিং নামে একটি ঝুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।   কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। পূর্বকোণ/পিআর/এএইচ

৯ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৯

৯ ডিসেম্বর, ২০২৩ ১২:৪১