চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা রেলক্রসিং এলাকায় কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ফেনীর দাগনভূঁইয়া থানার রামচন্দ্রপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মোবারক (৩০) ও ভোলা জেলার সদর থানার উত্তর দিঘলদী এলাকার শাহজাহান সরদারের ছেলে মো. মিরাজ (৩০)। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার ও আসামিরা পাশাপাশি বাসায় বসবাস করতেন। সেই সূত্রে শিশুটি প্রাইভেট পড়ে আসা যাওয়ার […]