চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য পদ থেকে চট্টগ্রামের স্থপতি, কাউন্সিলরসহ ৯ জন ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গত ২৯ আগস্ট বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিডিএ’র সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ৯ ব্যক্তিরা হলেন-কাউন্সিলর মো. আশরাফুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, মো. জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও দি চিটাগাং […]