চোর সন্দেহে চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান উড়াল সেতুর নিচে ২ নম্বর গেট এলাকায় খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে গানের তালে নেচে-গেয়ে শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- খুলশী থানাধীন ডোবারপাড় এলাকার এমএস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) ও একই এলাকার নুর ইসলামের ছেলে শান্ত (২৮)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল […]