চট্টগ্রাম নগরীতে দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যে দক্ষিণ পতেঙ্গা এলাকায় বাংলাদেশ নেভি রেডি রেসপন্স বার্থের (বিএনআরআরবি) সামনে আরও একটি ফুটব্রিজ তৈরি করা হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর সড়কে এই ফুট ব্রিজটির নির্মাণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। দেড় কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর সড়কের ১৫ নম্বর গুপ্তখালের অদূরে এ ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তি প্র্রস্তর স্থাপনের সময় মেয়র ডা. শাহাদাত বলেন, ‘এ সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রুত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার […]