অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দৈনিক পূর্বকোণ আজ চল্লিশে পদার্পণ করল। এ আনন্দঘন মুহূর্তে আমরা শুভেচ্ছা জানাই পূর্বকোণের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীকে। কামনা করি সবার সুস্থ জীবন। গত ঊনচল্লিশ বছর দৈনিক পূর্বকোণ শুধু একটি পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে নয়, সমাজ উন্নয়নেও অনন্য ভূমিকা রেখে চলেছে। আধুনিকতা, মুক্তচিন্তা ও সুস্থ পরিবর্তনের বার্তা নিয়েই ১৯৮৬ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণের আত্মপ্রকাশ ঘটেছিল। এ পত্রিকার রূপকার ও স্বপ্নদ্রষ্টা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী দৈনিক পূর্বকোণকে করে তুলেছিলেন সেদিনকার শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতি-অর্থনীতির […]