চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে চলা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন নিয়মিত করার পাশাপাশি এর ট্রিপ বাড়ানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ে মহাপরিচালক বরাবর দেওয়া এ প্রস্তাবে স্পেশাল ট্রেনটিতে নিয়মিত করে দিনে দু’বারের পরিবর্তে চারবার যাতায়াতের অনুমোদন চাওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যমান জনবল এবং লজিস্টিকস ব্যবহার করেই চট্টগ্রাম-কক্সবাজার রুটের কক্সবাজার স্পেশালকে নিয়মিত করা ও ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব। তাই রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের প্রস্তাবটি রেলভবন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বিপুল যাত্রীচাহিদা পূরণ হবে। পাশাপাশি রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে। […]