চট্টলদরদী মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় শোকরানা মাহফিল করেছে পূর্বকোণ পরিবার। শুক্রবার বাদ আসর পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এই শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও নির্বাহী পরিচালক জাসির চৌধুরী এতে অংশ নেন। এ সময় জসিম উদ্দিন চৌধুরী বলেন, অসম্ভব পরিশ্রমী মানুষ ছিলেন বাবা। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত তাকে টানা কাজ করতে দেখেছি। নিরলস পরিশ্রম, নৈতিকতার কঠোর অনুশীলন, চট্টগ্রামের মানুষের প্রতি নিখাদ ভালোবাসা, তাকে […]