চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট নুর নগর হাউজিং থেকে ডলার, ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার ও তামজিদ নামে একজনকে আটক করেছে র্যাব । মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব-৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানিয়েছে, শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে এ অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজে যুক্ত ছিলেন তিনি। […]